শিরোনাম :
নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

পাবনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে দলবেঁধে ধর্ষণ; ৩ যুবক গ্রেফতার

Reporter Name / ১২৩ Time View
Update : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে তাদেরকে শহরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) আদালত তিনজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতারকৃত যুবকরা হলেন- পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে মেহেদী মাসুদ (২৬), চক রামচন্দ্রপুর এলাকার মোতালেব হোসেনের ছেলে মাহমুদুল হাসান সাজিদ (২৩) এবং ওশালগড়িয়া ফরেস্ট পাড়া এলাকার জমির উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (২৭)।

জানা গেছে, মেয়েটি দলবেঁধে ধর্ষণের শিকার হলে অনলাইনে সার্চ করে আইনি সেবাদানকারী টিম ফাইন্ড মাই এডভোকেটে যোগাযোগ করে প্রাথমিক পরামর্শ নেন। পরবর্তীতে তারা বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সাথে যোগাযোগ করিয়ে দেন। পুনাক বিষয়টি অবগত হওয়ার পর সত্যতা যাচাই করে দ্রুত লোকাল থানায় যোগাযোগ করে এবং ভুক্তভোগী নারীকে আইনি সহযোগিতা দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

দলবেঁধে ধর্ষণের এই মামলাটির তদারকি করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী আফরোজা হেলেন এবং জয়েন সেক্রেটার তৌহিদা নূপুর।

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, গত সোমবার (৯ ডিসেম্বর) রাতে মেয়েটির সাবেক প্রেমিক মেহেদী হাসান চা খাওয়ার নাম করে শহরের মেরিল বাইপাসের ফরেস্ট এলাকায় নিয়ে যান। পরে পরিকল্পিতভাবে ফরেস্টের একটি পরিত্যক্ত ঘের নিয়ে পালাক্রমে তিনজন তাকে ধর্ষণ করেন।

মঙ্গলবার রাতে এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করলে শহরের বিভিন্ন এলাকা থেকে অভিযুক্তদের তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানান ওসি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!