শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

পঞ্চগড়ে জামায়াতের আমীর আটক

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা জামাতের আমীর আবুল বাশার বসুনিয়াকে (৪৫) আটক করেছে পুলিশ।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে টেপ্রীগঞ্জ ইউনিয়নের প্রধান পাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আবুল বাশার উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসি বসুনিয়া পাড়া গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের গাজী বসুনিয়ার ছেলে। বাশার পঞ্চগড়ের সাবেক জেলা শিবিরের সভাপতি।

পুলিশ বলছে পূর্বের একটি নাশকতার মামলা এবং টেপ্রীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বেলাল হোসেনের অভিযোগে তাকে আটক করা হয়েছে। তবে জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামাতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সাধারণ সম্পাদক মিজানুর রহমানের দাবি বাশারকে জানাজার নামাজ থেকে ফেরার পথে আটক করেছে পুলিশ। নাশকতার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, কিছুদিন ধরেই দ্বাদশ সংসদ নির্বাচনের বিরোধীতা করে দলীয় নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ভোটারদের ভোট দিতে কেন্দ্রে যেতে নিরুৎসাহ করছিলেন দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর আবুল বাশার বসুনিয়া। বুধবার দুপুরে টেপ্রীগঞ্জ ইউনিয়নের প্রধানপাড়া এলাকায় ওই জামায়াত নেতা অবস্থান করছেন এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে দেবীগঞ্জ থানা পুলিশ।এ সময় তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, আগের একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাশারকে আদালতে পাঠানোর প্রক্রিয়াধীন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!