শিরোনাম :
আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

দোকানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরি; নগদ অর্থসহ মালামাল লুট

Reporter Name / ১২৭ Time View
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

রায়পুরা প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি মনোহারি দোকানে টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।শুক্রবার (১৪ মার্চ) ভোররাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের সূর্যের মোড় বাজারে এ ঘটনা ঘটে। সকাল পৌনে ৮টার দিকে দোকান খুলতে গিয়ে ব্যবসায়ী সালাহ উদ্দিন চুরির বিষয়টি দেখতে পান।

এ ঘটনায় দুপুরে ভুক্তভোগী সালাহ উদ্দিন রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

সালাহ উদ্দিন জানান, “রাতের আঁধারে চোরেরা আমার দোকানের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ক্যাশ বাক্সের তালা ভেঙে নগদ অর্থ, বিভিন্ন ব্যাংকের চেক বই, গুরুত্বপূর্ণ কাগজপত্র, সরকারি রাজস্ব স্ট্যাম্প, এটিএম কার্ড, ব্যবসায়িক রেজিস্ট্রেশন সনদ, মোবাইল সিমকার্ডসহ প্রায় সাত-আট লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। চুরির ফলে আমি চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছি। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, বাজারে দিন দিন চুরির ঘটনা বেড়ে চলেছে। দিনে-দুপুরে এমন ভয়াবহ চুরির ঘটনায় তারা আতঙ্কিত। বাজারের অপর ব্যবসায়ী মুক্তার হোসেন বলেন, “চুরির ঘটনা আমাদেরকেও চিন্তিত করে তুলেছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, “ভুক্তভোগীর অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

শিপ্র/শাহোরা/তসা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!