শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

দাবি না মানলে প্রাথমিকের শিক্ষকদের বড় কর্মসূচির হুঁশিয়ারি

Reporter Name / ৮৫ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

শিরোরাম  প্রতিধিন  ডেস্ক

দশম গ্রেডসহ তিন দফা দাবি আদায়ে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। শিক্ষক নেতারা জানিয়েছেন, সরকারের কাছ থেকে নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে এবং দাবিগুলো পূরণ না হলে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায় প্রাথমিক শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন। এসময় তাদেরকে, ‘শিক্ষকদের ওপর হামলা কেন, জবাব চাই জবাব চাই’, ‘শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নাও নিতে হবে’,’ তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক’ এমন স্লোগান দিতে দেখা যায়।

প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ বলেন, “আমরা সরকারের আশ্বাস শুনেছি, তবে লিখিত বা দৃশ্যমান কোনো সিদ্ধান্ত পাইনি। তাই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে, অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে। আজ বিকেল ৫টায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে শিক্ষক নেতাদের আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে।”

দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের সমন্বয়ক মু. মাহবুবুর রহমান বলেন, “আমরা কোথাও কর্মবিরতি স্থগিতের কোনো ঘোষণা দিইনি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বিকেলের বৈঠক থেকে আশানুরূপ সাফল্য না এলে শিক্ষকরা দাবি আদায়ে আরো বড় কর্মসূচি দিতে বাধ্য হবে।”

তিন দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে গতকাল রবিবারও সকাল থেকে কর্মবিরতি চলছে। তারা পুলিশি হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের পদত্যাগ দাবি করেন।

গতকাল শিক্ষক নেতা শামছুদ্দীন মাসুদ বলেন, “তিন দফা দাবি বাস্তবায়ন করতে হবে। শাহবাগে শিক্ষকদের ওপর অতর্কিত হামলা, রাবার বুলেট, জলকামান, টিয়ার গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টাকে নিতে হবে।”

দশম গ্রেডে বেতন ছাড়াও শিক্ষকদের বাকি দুটি দাবি হলো– চাকরির ১০ ও ১৬ বছরে উচ্চতর গ্রেড পাওয়া নিয়ে জটিলতা নিরসন এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

গত ৮ নভেম্বর সকাল থেকে শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে তারা ‘কলম বিরতি কর্মসূচি’ পালনে মিছিল নিয়ে শাহবাগের দিকে এগোতে থাকলে শাহবাগ থানার সামনে আটকে দেয় পুলিশ। এ সময় পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান, লাঠিপেটা, কাঁদানে গ্যাসে শিক্ষকদের কর্মসূচি পণ্ড হয়ে যায়।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!