শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

তীব্র তাপপ্রবাহে বেঁকে গেল রেললাইন, ট্রেন চলাচল বিঘ্ন

Reporter Name / ১৫১ Time View
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলায় প্রখর রোদে তীব্র তাপপ্রবাহে বেঁকে যায় রেললাইন।শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে ষ্টেশনের কাছে রেললাইনের পাত বেঁকে যায়। এতে করে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন প্রায় এক ঘণ্টা আটকে থাকার পর পাস থ্রো করে অন্য লাইনে ঘুরে যায়।

শুক্রবার (২৬ এপ্রিল) ঈশ্বরদী বাইপাস স্টেশনের স্টেশন মাষ্টার তাওলাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রখর রোদে রেললাইন ২৫ ফুট বেঁকে গেছে। পরে রেলওয়ে অফিসের লোকজন লাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে আনার পর রেলপথ স্বাভাবিক হয়।

এ বিষয়ে রেলওয়ের ঈশ্বরদী বাইপাস ষ্টেশনে কর্মরত স্থানীয় শ্রমিক শুভ হোসেন বলেন, কপোতাক্ষ ট্রেন ঈশ্বরদী ষ্টেশন থেকে ছাড়ার পর ঈশ্বরদী বাইপাস ষ্টেশনের কাছে আসার আগেই দূর থেকে রেললাইন বাঁকা মনে হওয়ায় ষ্টেশন মাষ্টার তাওলাদ হোসেন পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তাদের জানান। পরে বিভাগীয় রেলের পরিবহন কর্মকর্তা, সহকারী প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে এসে ট্রেনটিকে অন্য রেললাইন দিয়ে থ্রো পাস করার ব্যবস্থা করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, তীব্র গরমে রেললাইন বেঁকে গেছে। এজন্য সাময়িক অসুবিধা হয়েছে। পরে প্রকৌশলীদের সহায়তায় বিষয়টি সমাধান করা হয়েছে।

প্রায় ২ ঘণ্টা রেলওয়ের কর্মচারীরা রেললাইনের ওপর পানি ঢেলে তাপমাত্রা কমিয়ে স্বাভাবিক করার পর আবার ট্রেন চলাচল শুরু হয়।

এদিকে ঈশ্বরদীতে শুক্রবার (২৬ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ হেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, তাপমাত্রা আরও বাড়তে পারে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!