শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন

জুলাই অভ্যুত্থানের নৃশংসতার চিত্র নিয়ে জাতিসংঘের প্রতিবেদন বৃহস্পতিবার

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদন

জুলাই-আগস্ট আন্দোলনে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতায় তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ের সম্পৃক্ততা ছিল, এমন তথ্য-প্রমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

আগামী বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জেনেভায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সময় দুপুরে প্রতিবেদনটি প্রকাশ করবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ তাদের খসড়া প্রতিবেদন নিয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সরকার গত সপ্তাহে মতামত জানিয়েছে।

জানা যায়, প্রায় দেড়’শ পৃষ্ঠার তৈির এই প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে-এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

একটি সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে ব্যাপক হত্যাকাণ্ড ও মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে বলে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন প্রমাণ পেয়েছে। একই সঙ্গে ওই ঘটনাগুলোর আরো তদন্ত করার জন্য সরকারকে সুপারিশ বা পরামর্শ দিয়েছে ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন।

তবে ওই সুপারিশ বা পরামর্শগুলো বাংলাদেশ মানতে বাধ্য নয়। অন্যদিকে এ ধরনের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্ত আদালতে যুক্তি হিসেবে তুলে ধরার নজির রয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!