শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

চলন্ত ট্রেনে ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিলেন প্রসূতি মা

Reporter Name / ১১৬ Time View
Update : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে চড়ে খুলনা থেকে রাজশাহী যাওয়ার পথে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন স্বর্ণা আক্তার নামে এক  প্রসূতি নারী। সোমবার (৮ এপ্রিল) দুপুরের ঈশ্বরদী স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে ওই প্রসূতি মা তার সন্তানের জন্ম দেন। ট্রেনটি রাজশাহী রেলস্টেশনে পৌঁছালে মা ও সন্তানকে দ্রুত হাসপাতালে পাঠায় রেলওয়ে কর্তৃপক্ষ ।

প্রসূতি স্বর্ণা আক্তার ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার পান্তাপাড়া গ্রামের ইয়াসিন আরাফাতের স্ত্রী।

পশ্চিমাঞ্চল রেলের জিএম অসিম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে এক প্রসূতি মায়ের প্রসব যন্ত্রণা শুরু হয়। এ সময় ট্রেনটিতে কোনো চিকিৎসক বা নার্স আছেন কি না এই মর্মে রেলের কর্মীরা মাইকিং শুরু করেন। একজন চিকিৎসক এগিয়ে এলে তার সহযোগিতায় ঈশ্বরদী স্টেশনের কাছে ফুটফুটে এক শিশু কন্যা প্রসব করেন মা। ট্রেনটি রাজশাহী স্টেশনে এলে আমরা ওই মা ও তার শিশু কন্যাকে স্বাগত জানাই। ভূমিষ্ঠ হওয়া  শিশু কন্যার  নতুন কাপড়সহ প্রয়োজনীয়সামগ্রী মায়ের হাতে তুলে দেয়া এবং দ্রুত রেল অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

তিনি আরও  বলেন, আমাদের কাছ থেকে বিদায়ের আগ মুহূর্ত পর্যন্ত মা ও তার বাচ্চা সুস্থ ছিলেন। বাংলাদেশ রেলওয়ে পরিবারের পক্ষ থেকে আমরা তাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!