শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন

গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিএনপির দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার কোচাশহর বাজারে এ ঘটনা ঘটে। তবে রাত সাড়ে ৭টা পর্যন্ত কাউকে আটক বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।d

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেনের সঙ্গে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলামের দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আজ সন্ধ্যার দিকে মোশারফ হোসেনের নেতৃত্বে কোচাশহর বাজার এলাকায় বিএনপির নির্বাচনি একটি মিছিল বের হয়। মিছিলটি বাজারের তিন মাথায় পৌঁছালে জহুরুল ইসলামের লোকজন বাঁধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের পর্যায়ে চলে যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) পবিত্র কুমার জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিপ্র/শাহোরা/ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!