শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

কোটা সংস্কার; রাবি ও রুয়েট শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Reporter Name / ১০৪ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। এসময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সমাবেশে যোগ দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। এর আগে বেলা ১১টার দিকে সকল হল থেকে প্যারিস রোডে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। পরে এক বিশাল মিছিল নিয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এসময় রাজশাহী থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

এ সময় ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’—এমন সব স্লোগানে উত্তপ্ত হয়ে উঠে পুরো ঢাকা-রাজশাহী মহাসড়ক।

কোটা সংস্কার আন্দোলনে যোগ দেয়া শিক্ষার্থী আবির হোসেন বলেন, ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে আমরা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করেছি। অনেকদিন সাধারণ যাত্রীদের কথা চিন্তা করেছি, এখন আর করবো না। আমরা দিনব্যাপী আন্দোলন চলমান রাখবো। আমাদের দেশে শিক্ষিত যুবকের অভাব নেই। তারপরও এই কোটার মাধ্যমে চাকরি দিয়ে শিক্ষিত বেকারের সংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। এর দায় কার? কোটা পদ্ধতির সংস্কার না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাবো।’

এসময় রুয়েটের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী বলেন, ‘আমরা আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেছি। শিক্ষার্থীদের সম্মেলিত প্রচেষ্টায় আমাদের এ আন্দোলন বাস্তবায়ন করা সম্ভব। আমরা আজকে দিনব্যাপী আন্দোলন করব। আপিল বিভাগ রায় না দিয়ে আজও চার সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে। তারা এখনো শিক্ষার্থীদের পক্ষে রায় দিচ্ছে না। রায় আমাদের পক্ষে না আসা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।’

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আমান উল্লাহ খান বলেন, ‘আমরা সারা বাংলাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করে আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছি। কোটা সংস্কার না হওয়া পর্যন্ত সারাদেশের সঙ্গে একাত্মতা পোষণ করে আমাদের আন্দোলনও চলমান থাকবে।’

 শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!