শিরোনাম :
আমি মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই ; ইঞ্জি.আশরাফ বকুল চকরিয়ায় চোরাবালিতে ডুবে ২ কিশোরীর মৃত্যু ফরিদপুরের দুই উপজেলায় সংঘর্ষে আহত ৩০, বাড়িঘরে আগুন চট্টগ্রামে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ জনের প্রাণ গেল বিএনপির রাজনীতি ক্ষমতার জন্য নয়, জনগণের কল্যাণে: ড. আব্দুল মঈন খান কোবে বাংলাদেশ সোসাইটির কার্যনির্বাহী সভা ও ইফতার মাহফিল  ইংরেজিতে কথা বলতে অনুপ্রাণিত করতে এনআইসিতে সেমিনার আদিয়াবাদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষের অনিয়ম-দুর্নীতিতে ফুঁসে উঠেছে স্থানীয়রা বীরপুরে ২৪ প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব; ভক্তদের মিলনমেলা ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন

উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন; গণতান্ত্রিক উত্তরণে নতুন বার্তা

Reporter Name / ৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

ভোট দিতে না পারার আক্ষেপ মেটানোর দিনে কোটি কোটি তরুণ-যুবক আর দেশের নাগরিকেরা রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে ভোটকেন্দ্রে তাদের রায় প্রদানের এক অনন্য নজির তৈরি করলেন। এমন শান্তিপূর্ণ ভোটগ্রহণ বাংলাদেশ আর কখন দেখেনি, স্মরণকালে গণতান্ত্রিক বিশ্বের উন্নত-অনুন্নত অধিকাংশ দেশেও এমন উদাহরণ নেই।

কিছু ‍উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা গণভোটের ভোটগ্রহণ হয়েছে সারা দেশে।

রূপান্তরের এই দিনে সারা দেশে কোথাও কোথাও ভোটার উপস্থিতি কম দেখা গেলেও যেমন বড় ধরনের রক্তাক্ত সহিংসতা হয়নি, তেমনি নেই প্রাণহানি, হানাহানির খবর।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা ও নির্বাচন কমিশনের তদারকিতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বিঘ্ন ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

ভোটের মাঠ থেকে বাংলাদেশ একটি বার্তা পেয়ে গেল, ৪ কোটি তরুণ ভোটারই শুধু নন, সব বয়সি ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশ পেলে তাদের রায় দিতে শক্তির প্রয়োজন হয় না; যা গণতান্ত্রিক যাত্রায় বাংলাদেশকে নতুন পথের দিশা দিল।

সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ৩৬ দিনে সারা দেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যাকাণ্ডের শিকার হন। তবে নির্বাচনের দিনটি রক্তপাতহীন এক নজিরবিহীন ঘটনার জন্ম দিল বাংলাদেশের জন্য।

ভোটারের দীর্ঘ লাইনে উত্তরণের বার্তা
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণের কথা থাকলেও দেশের বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ভোটাদের ছিল দীর্ঘ লাইন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন বিভিন্ন স্থান থেকে রাইজিংবিডির প্রতিনিধিরা এ খবর জানান। কোথাও কোথাও নারী ভোটারদের উপস্থিতি ছিল তুলনামূলক বেশি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও কোথাও কোথাও বাড়তে থাকে।

কোনো ফ্যাসিবাদকে ‘ওয়েলকাম’ করবে না।

আব্বাস-পাটওয়ারীর ঢাকা-৮ আসনের চিত্র
এবারের নির্বাচনে ‘ভাইরাল’ ঢাকা-৮ আসনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে আশঙ্কার কথা প্রকাশ করেছিলেন কোনো কোনো প্রার্থী।

এ আসনে বিএন‌পির প্রার্থী মির্জা আব্বাস জোর খাটা‌ন বলে অভিযোগ ক‌রে‌ন ওই আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এ মুখ্য সমন্বয়ক বলেন, “ সকাল থে‌কে তি‌নি (মির্জা আব্বাস) নি‌জের এলাকার এই কেন্দ্রে জোর দেখা‌চ্ছেন। তিন ঘণ্টা আমার পো‌লিং এজেন্টকে ঢুক‌তে দেওয়া হয়‌নি। প‌রে প্রশাস‌নের হস্ত‌ক্ষে‌পে তা‌দের প্রবেশ করা‌নো হ‌য়ে‌ছে। এই তিন ঘণ্টা কেন ঢুক‌তে দেওয়া হয়‌নি, কি হ‌য়ে‌ছে সেখা‌নে তার জবাব দি‌তে হ‌বে।”

তি‌নি ব‌লেন, “ভোট কে‌ন্দ্র ঘু‌রে যা দে‌খে‌ছি অধিকাংশ কে‌ন্দ্রে ভালো ভোট হ‌চ্ছে। কিন্তু এই কে‌ন্দ্রে গণতন্ত্র নাই। এত‌কিছুর পরও আমি আশাবাদী। ভূ‌মিধস বিজয় হ‌বে ইনশাআল্লাহ।”

ভোট‌কে‌ন্দ্র প‌রিদর্শন ক‌রে নির্বাচনি প‌রি‌বেশ নিয়ে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ব‌লেন, “এখন পর্যন্ত সুষ্ঠু‌ভাবে ভোট হ‌চ্ছে। কো‌নো ঝা‌মেলা দে‌খি নাই। অপ্রী‌তিকর কো‌নো ঘটনার খবর পাইনি।”

তি‌নি ব‌লেন, “একটা গোষ্ঠী প‌রি‌স্থি‌তি ঘোলা‌টে করার চেষ্টা করছে। এটা জনগণ ব্যালটের মাধ্যমে জাবাব দেবে ব‌লেন।”

প্রথম সাড়ে চার ঘণ্টায় প্রায় ৩৩ শতাংশ ভোট
নির্বাচন কমিশন (ইসি) বলছে বেলা ১২টা পর্যন্ত সারাদেশে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোটার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বেলা একটায় প্রেস ব্রিফিংয়ে তিনি ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোটের এ হিসাব দেন।

তিনি জানান সারাদেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।

“স্বস্তির বিষয় হলো, কোনো ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করতে হয়নি। কোনো ধরনের আশঙ্কাজনক পরিস্থিতিও নেই,” বলেছেন তিনি।

এবার শেরপুর-১ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে এবারের নির্বাচন ৩০০ আসনের পরিবর্তে ২৯৯টি আসনে অনুষ্ঠিত হলো। এতে ভোটার ছিলেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন, পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১ হাজার ২৩২ জন।

দেশের ২৯৯টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!