শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেলো বাবা ও ছেলের

Reporter Name / ১৮৭ Time View
Update : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

বগুড়া প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে কাভার্ড ভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারিয়েছেন মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে। শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের ইন্দইল ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদমদীঘি আদমিয়া ফাজিল মাদরাসার সহকারী শিক্ষক মাও. জাহিদুর রহমান (৪৭) ও তার বাবা লোকমান আলী (৭২)। তারা উপজেলার লক্ষীকোল গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকালে জাহিদুর রহমান ও তার বাবা লোকমান আলী বাড়ি থেকে মোটরসাইকেল যোগে মাদরাসায় যাওয়ার জন্য বের হন। সকাল সাড়ে ৯টার দিকে তারা ইন্দইল ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।

দূর্ঘটনায় ঘটনাস্থলেই লোকমান আলী নিহত এবং হাসপাতালে নেওয়ার পর ছেলে জাহিদুর রহমানকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনা সত‍্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!