শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ওয়ান স্টেপ ফর হেলথ্ এন্ড “ওয়ান স্টেপ ফর বেটার । এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীতে আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’ (সিজন-১)।

নরসিংদী রানার্স কমিউনিটির (এনআরসি) আয়োজনে এই দৌড় উৎসবটি ঘিরে সারা দেশের দৌড় প্রেমী তরুণ ও তরুণীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

​আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, তরুণদের মাদকমুক্ত ও স্বাস্থ্য সচেতন জনগোষ্ঠি হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই ম্যারাথনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৩ অক্টোবর শুক্রবার ভোরে এই দৌড় প্রতিযোগিতা শুরু হবে। ইভেন্টটিতে ৪২ কিলোমিটার, ২১ কিলোমিটার ও ১০ কিলোমিটার এবং বিভিন্ন বয়স ক্যাটাগরি থাকবে।

​নরসিংদী রানার্স কমিউনিটি এডমিন আক্তারুজ্জামান আক্তার জানান, এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে শুরু হবে। নির্দিষ্ট ফি প্রদান সাপেক্ষে যে কেউ এই দৌড় প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধনকৃত অংশগ্রহণকারীদের জন্য থাকবে টি-শার্ট, মেডেল ও রিফ্রেশমেন্টসহ আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ।

​আয়োজক কমিটির এই প্রতিনিধি বলেন, “নরসিংদীতে দৌড় বা রানিং কালচার ছড়িয়ে দিতেই আমরা এই সিজন-১ এর আয়োজন করতে যাচ্ছি । আশা করছি, সারা দেশ ও দেশের বাইরে থেকেও অনেক শৌখিন দৌড়বিদ এখানে অংশগ্রহণ করবেন।”

​ম্যারাথনটি সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও রুট নির্ধারণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

তবে রেজিস্ট্রেশনের তারিখ ও বিস্তারিত তথ্যের জন্য আয়োজক সংগঠনের ফেসবুক পেজে চোখ রাখতে অনুরোধ করা হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!