শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

হাদির হত্যাকারীর অবস্থান বিষয়ে নিশ্চিত কোন তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

Reporter Name / ১১৪ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী হিসেবে অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রবিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম এ কথা জানিয়েছেন।
তিনি বলেছেন, ফয়সালের শেষ অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি জানার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
অতিরিক্ত আইজিপি জানান, অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে পালিয়েছে, এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। অনেক সময় উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়।
হত্যাকাণ্ডটি রাজনৈতিক কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি। তবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
এ সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটেছে, এমন আলামত পাওয়া যায়নি। শুরু থেকেই সব সংস্থা মাঠে কাজ করছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নেওয়া হচ্ছে।
শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত অব্যাহত আছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!