শিরোনাম :
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

হবিগঞ্জে ২ গ্রুপের সংঘর্ষে একজন নিহত, ১৪৪ ধারা জারি

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫

শিরােনাম প্রতিদিন ডেস্ক

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় টানা সাড়ে চার ঘণ্টাব্যাপী সংঘর্ষে ফারুক মিয়া (৩৮) এক ব্য্যক্তি নিহত এবং প্রায় দেড় শতাধিক লোক আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর এবং কমপক্ষে ১০টি দোকানে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

সোমবার (৭ জুলাই) দুপুর ২টা থেকে বিকাল সাড়ে ৬টা পর্যন্ত শহরের মধ্যবাজার, শেরপুর রোড ও হাসপাতাল সড়কজুড়ে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চলে।

নিহত ফারুক মিয়া  পূর্ব তিমিরপুর গ্রামের আওয়াল মিয়ার ছেলে এবং পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিমিরপুর গ্রামের খরচু মিয়া তালুকদারের সাথে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি আশাহিদ আলী আশার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশাহিদের পক্ষ নিয়ে আনমনু গ্রামবাসী তিমিরপুর গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষ জড়ায়। এ ঘটনার শুক্রবার রাতে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে তিমিরপুর ও চরগাঁও গ্রামের সাথে সংঘর্ষে জড়ায় মৎস্যজীবী সম্প্রদায়ের আনমনু, রাজাবাদ, রাজনগর, কানাইপুর, নোয়াপাড়াসহ কয়েকটি গ্রাম। বিকাল সাড়ে ৬টা পর্যন্ত চলে সংঘর্ষ। এ ঘটনায় ফরুক মিয়া নামে একজন নিহত হন। অর্ধশতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে ২০ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সংঘাত চলাকালে বেসরকারি ইউনাইটেড হাসপাতালসহ প্রায় অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও ১০টি ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে শহর ও আশপাশের এলাকায় বাংলাদেশ দণ্ডবিধির ১৪৪ ধারা জারি করা হয়। এই ধারা অনুযায়ী, সন্ধ্যা থেকে আগামীকাল মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, জমায়েত, অস্ত্র বহন ও যেকোনও ধরনের সংঘাতমূলক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়।

তবে ১৪৪ ধারা কার্যকর হওয়ার পরও কিছুক্ষণের জন্য সংঘর্ষ চলতে থাকে। পরে সন্ধ্যার পর বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনীর সদস্য যৌথ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুলিশ টহল জোরদার করেছে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!