শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে শ্রমিক নিহত

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

সিরাজগঞ্জ ইকোনমিক জোনে নির্মাণাধীন ব্রিজের গার্ডার ধসে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ২ জন। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১টার দিকে সদর উপজেলার সয়দাবাদে নির্মাণাধীন ইকোনমিক জোনে এ ঘটনাটি ঘটে।

গার্ডারের নিচে চাপা পড়ে নিহত শ্রমিক জুবায়ের হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর মহল্লার মাহমুদ আলীর ছেলে।

আহতরা হলেন সদর উপজেলার রাজাপুর গ্রামের জহুরুল ইসলাম ও নওগার মান্দা উপজেলার সবুজ।

ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স সিরাজগঞ্জ স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বেসরকারি উদ্যোগে নির্মাণাধীন সিরাজগঞ্জ ইকোনমিক জোনের একটি ব্রিজের তিনটি গার্ডার ধসে পড়ে। এ সময় গার্ডারের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন আরও অন্তত দুজন।

আব্দুল মান্নান আরও জানান, খবর পেয়ে ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌছে তিন ঘণ্টার চেষ্টায় আটকে পড়া শ্রমিকের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণ ত্রুটির কারণে এ ধসের ঘটনা ঘটেছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!