শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শ্রীপুরে বাজার ইজারা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ৫১ Time View
Update : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর উপজেলার  বাজার ইজারা প্রদানকে কেন্দ্র করে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা শাহানুর সরকার।

শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় রাজাবাড়ী  ব্যবসায়ী বাজার কমিটির কার্যালয়ে রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহানুর সরকার বলেন, তিনি রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও রাজাবাড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পিতা মরহুম সরাফত আলী সরকার দীর্ঘদিন রাজাবাড়ী ইউনিয়নের জনগণের ভোটে নির্বাচিত একজন সৎ ও ন্যায়নিষ্ঠ চেয়ারম্যান ছিলেন।

তিনি বলেন, ছাত্রদল থেকে তার রাজনীতির পথচলা শুরু। দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থনে তিনি রাজাবাড়ী ইউনিয়নসহ শ্রীপুর উপজেলায় উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।

শাহানুর সরকার অভিযোগ করেন, তাঁর জনপ্রিয়তা ও রাজনৈতিক অবস্থানকে ক্ষুণ্ন করতে একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অখ্যাত প্রিন্ট মিডিয়ায় মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে তার সম্মানহানী করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি দলের উচ্চপর্যায়ে অবহিত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান।

বাজার ইজারা প্রসঙ্গে তিনি বলেন, উপজেলা প্রশাসনের প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে রাজাবাড়ী বাজার ইজারার জন্য ১৪ জন অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত একজন দরদাতা দরপত্র জমা দেন। পরবর্তীতে সর্বোচ্চ দরদাতা হিসেবে সারোয়ার জামান (সেমু সরকার) ইজারা লাভ করেন, যা সম্পূর্ণ প্রশাসনিক প্রক্রিয়ায় এবং সরকারি নিয়মনীতি মেনে সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, ইজারাদার তাঁর বড় ভাই হলেও এ প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানো হয়নি। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তাঁকে জড়ানোর চেষ্টা করছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।

সংবাদ সম্মেলনে তিনি অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান এবং রাজাবাড়ী ইউনিয়নের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন|সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা ও রাজাবাড়ি ইউনিয়নের নাজমুল হুদা শাহীন, এডঃমাহিদুল ইসলাম নয়ন, আক্তার সরদার, আক্তারুজ্জামান জিকু, এস এম সাজেদুল ইসলাম মিথুন, ইঞ্জিনিয়ার শাহ আলম, এডভোকেট জুয়েল রানা, আলামিন মোল্লা, মাজহারুল ইসলাম ও রাসেল আফরাত ও স্থানীয় গম্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপির নেতাকর্মীরা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!