শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

রিয়াল-ম্যানচেস্টার সিটি পঞ্চমবারের মত মুখোমুখি

Reporter Name / ১৬৭ Time View
Update : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

খেলাধূলা ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি।

শুক্রবার (২৭ ডিসেম্বর) নিওনে অনুষ্ঠিত হয়েছে শেষ ষোলোর ড্র। এই পর্বেই দেখা হবে এই দল দুটির। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে খেলা পিএসজি-চেলসিও মুখোমুখি হবে শেষ ষোলোয়।

২০২০-২১ মৌসুম বাদ দিলে গত সাত আসরের ছয়টিতেই চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি। এবার শেষ ষোলো থেকেই ছিটকে পড়তে হবে হট ফেভারিটকে কোন দলকে। স্পেন বনাম ইংল্যান্ডের দুই ক্লাবের লড়াইয়ের আগাম উত্তেজনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে।

গত মৌসুমে এই দুই দলই সরাসরি নকআউট পর্বে উঠতে ব্যর্থ হয়েছিল। দেখা হয় তাদের প্লে-অফে, সেখানে সিটিকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলোয় খেলে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। এবার অবশ্য সিটি সরাসরি জায়গা করে নেয় শেষ ষোলোয়। রিয়ালও সরাসরি ওঠার সম্ভাবনাতেই ছিল; কিন্তু শেষ রাউন্ডে বেনফিকার বিপক্ষে হেরে বসে তারা। পরে পর্তুগালের এই দলকেই প্লে-অফের দুই লেগে হারিয়ে ওঠে শেষ ষোলোয়।

অন্যদিকে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল পেয়েছে জার্মান ক্লাব লেভারকুসেনকে। কোয়ার্টার উঠতে পারলে গানারদের সামনে আসবে স্পোর্তিং বা বোডো/গ্লিমট। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা শেষ ষোলোতে পেয়েছে ইংল্যান্ডের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডকে। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচ হবে ১০ ও ১১ মার্চ, দ্বিতীয় লেগ ১৭ ও ১৮ মার্চ।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!