শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন

রাত পোহালেই ডাকসু নির্বাচন; নিরাপত্তার দায়িত্বে ২ হাজারের বেশি পুলিশ সদস্য

Reporter Name / ২৭৪ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক   

রাত পোহালেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচন। নিরাপত্তায় থাকছে ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। তবে ৩৮তম কেন্দ্রীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার রাত থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রবেশপথে যাতায়াত সীমিত হয়ে গেছে। রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল পর্যন্ত ৩৪ ঘণ্টা বিধিনিষেধ থাকবে এসব প্রবেশপথে। এ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মচারীরা ব্যতীত কেউ থাকতে পারবেন না। বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে থাকা শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা থাকতে পারবেন। তবে ক্যাম্পাসে ঢোকা-বের হওয়ার ক্ষেত্রে তাদেরও বিশেষ পাস লাগবে।

৩৪ ঘণ্টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদেরও নিজ নিজ বৈধ আইডি কার্ড সঙ্গে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এই সময়ের মধ্যে টিএসসির সকল সংগঠনের কার্যক্রমও বন্ধ রাখতে বলা হয়েছে।

যানবাহনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন (অ্যাম্বুল্যান্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের যানবাহন) প্রবেশ করতে পারবে। বাকি কোনো যানবাহন ঢুকতে পারবে না।

নির্বাচন উপলক্ষে টিএসসির মেট্রোরেল স্টেশনও বন্ধ রাখা হয়েছে। সোমবার বিকেল ৪টা থেকে মঙ্গলবার সারাদিন পর্যন্ত বন্ধ থাকবে এই স্টেশন।

মোট ২৮টি পদে ৪৭১ জন প্রতিনিধিত্ব করবে। মোট ভোটার সংখ্যা ৩৯,৯৩২ জন, যার মধ্যে ছাত্র সংখ্যা ২০,৯০৪ জন এবং ছাত্রী সংখ্যা ১৯,০২৮ জন। আটটি কেন্দ্রে মোট ৮১০টি বুথ থাকবে।

কেন্দ্রগুলো হলো—কার্জন হল, শারীরিক শিক্ষা, ছাত্র শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভ্রমণ, উদয়ন স্কুল এন্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউ ল্যাব স্কুল এন্ড কলেজ কেন্দ্র। ২৮টি পদ হচ্ছে—সহ-সভাপতি (ভিপি), জিএস, এজিএস, মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, ছাত্র ও পরিবহন সম্পাদক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক, সমাজসেবা সম্পাদক, ক্রীড়া সম্পাদক, গবেষণা ও প্রকাশনা সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, কমনরুম সম্পাদক, মানবাধিকার ও আইন সম্পাদক এবং সদস্য পদে ১৩ জন।

নিরাপত্তায় ২ হাজারের বেশি পুলিশ সদস্য

নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। ডিএমপির দেয়া হিসাব অনুযায়ী, আজ ক্যাম্পাসের নিরাপত্তার জন্য ১৭৭১ জন পুলিশ মোতায়েন করা হয়েছে। আগামীকাল সেটা আরও বাড়বে। ডাকসুর দিন ঢাবির নিরাপত্তার জন্য ২০৯৬ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

রেগুলার ফোর্স ছাড়াও পুলিশের বিশেষায়িত টিম, সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিট এখানে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী। এছাড়া, সাদা পোশাকে ডিবি সদস্যরা টহলে রয়েছেন। সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করা হচ্ছে। এ টহল ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বহাল থাকবে বলে জানান তিনি।

অনাবাসিকদের জন্য চালু থাকবে বাস

ভোটের দিন অনাবাসিক শিক্ষার্থীদের জন্য সকল বাসরুটের সার্ভিস চালু থাকবে৷ ভোটের কথা বিবেচনা করে নিয়মিত বাসরুটের পাশাপাশি আরও কয়েকটি বাসরুট তৈরি করা হয়েছে এবং বাসের সংখ্যাও বাড়ানো হয়েছে। এছাড়া ভোটের সময় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য ক্যাম্পাসের মধ্যে থাকবে শাটল সার্ভিস। ভোটারদের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাটল সার্ভিস চলবে।

প্রকাশিত রুটম্যাপ অনুযায়ী, শাটল সার্ভিস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ থেকে কার্জন হল হয়ে শাহবাগ, টিএসসি, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ, সিনেট ভবন এবং শারীরিক শিক্ষা কেন্দ্র হয়ে আবার ভূতত্ত্ব বিভাগে চক্রাকারে চলমান থাকবে।

শিপ্র/শাহোরা/  


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!