শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

রাজশাহীতে তেলবাহী ট্রাকে বিস্ফোরণ; ৮টি দোকান পুড়ে ছাই

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীর বাগমারা উপজেলায় তেলবাহী ট্রাকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় আগুন ছড়িয়ে পড়লে একটি তেলের ডিপোসহ আটটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার তাহেরপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাগমারা ও দুর্গাপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, তাহেরপুর বাজারে আলিফ নামের এক ব্যবসায়ীর তেলের দোকানে ব্যারেলে জ্বালানি তেল রেখে বিক্রি করেন। বিকেল সাড়ে ৫টার দিকে এই দোকানে তেল দিচ্ছিল পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক। এ সময় ট্রাকটিতে আগুন লেগে যায়। একপর্যায়ে ট্রাকে বিস্ফোরণ হয়। এরপর দ্রুত  আগুন ছড়িয়ে পড়ে তেলের ডিপোসহ আরও সাতটি দোকানে অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে । এতে ৮ টি দোকানই পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, খবর পেয়ে বাগমারা ও দুর্গাপুর ফায়ার স্টেশনের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে তার আগেই ট্যাংকার ট্রাকটি আগুনে ধ্বংস হয়েছে। এছাড়া আগুনে তেলের ডিপোসহ মোট আটটি দোকান পুড়ে গেছে।

তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে খাবারের হোটেল, মুদি দোকান ও ওয়ার্কশপ ছিল।তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি। তবে শুধু তেলের দোকানেরই প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে। তারা ধারণা করছেন, ট্যাংকার থেকে ব্যারেলে তেল দেয়ার সময় সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়।

শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!