শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন

মোহাম্মদপুরে মাদকের স্পট দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে কিশোর নিহত

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরে মাদক ব্যবসায়িদের দুই গ্রুপে আবারও সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় শাহ আলম নামে এক কিশোর নিহত হয়েছে।

সোমবার (১১ আগস্ট) বিকেলে জেনেভা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

জেনেভা ক্যাম্পের একাধিক বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে শীর্ষ মাদক ব্যবসায়ীরা মাদকের স্পট দখলে নিতে কয়েক দিন ধরে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে। মাদক ব্যবসাকে কেন্দ্র করে একের পর এক ককটেল বিস্ফোরণ, মুহুর্মুহু গুলির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গেছে, জেনেভা ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এসিডি) জুয়েল রানা বলেন, মাদক ব্যবসায়ীরা তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

তিনি বলেন, আমরা নিয়মিত তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করছি। এরপরও তারা জামিনে এসে তাদের ব্যবসা দখলে নিতে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে। আমরা খুব শিগগিরই আবারও তাদের গ্রেপ্তার করব।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!