শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

মাগুরায় ‘যুবদল’-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ১০

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

মাগুরার শ্রীপুরে ‘যুবদল’ এবং স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দশজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে এই ঘটনা ঘটে।

শ্রীপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতরা হলেন- ফরহাদ, হাবিব মোল্যা, শুকুর মাহমুদ, কাইয়ুম, আব্দুর রশিদ, আশিকুর রহমানসহ ১০ জন। আহত কাইয়ুমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন।

মাগুরার শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয় যুবদল’ এবং স্বেচ্ছাসেবক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র এই সংঘর্ষ বাধে। উভয় পক্ষই দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্বারিয়াপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথের অপসারণ ও পদত্যাগের দাবিতে কর্মসূচি দেয় একটি পক্ষ। যার নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান বিশ্বাস। একই দিনে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের নেতৃত্বে ‘যুবদলের’ কর্মী সমাবেশের আহ্বান করে অপর পক্ষ।

সকাল থেকে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে রফিকুল ইসলাম প্রদীপের সমর্থকেরা করছিল। এমন সময় জিল্লুর রহমানের সমর্থকেরা সাচিলাপুর বাজার থেকে কলেজের দিকে মিছিল নিয়ে গেলে উভয় গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন দুই গ্রুপের নেতারা। দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ বলেন, ‘দুদিন আগেই মাইকিং করে দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের সামনে যুবদলের একটি কর্মী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। আমরা সকাল থেকেই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ জিল্লুর রহমান বিশ্বাসের নেতৃত্ব একটি মিছিল এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

এ বক্তব্যের পাল্টা বক্তব্য দিয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক জিল্লুর রহমান। বলেন, ‘দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ রমেন্দ্রনাথ বাছাড়ের অপসারণ ও পদত্যাগের দাবিতে একটি শান্তিপূর্ণ মিছিল কলেজের দিকে গেলে দ্বারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপের লোকজন আমাদের মিছিলের ওপর অতর্কিত হামলা চালায়।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!