শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মাইনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড! পুড়েছে ৫ টি দোকান ও বাড়ীঘর

Reporter Name / ২৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়ি জনপদের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাইনী বাজারের লঞ্চঘাটের একটি খাবার হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কিভাবে আগুন লেগেছে এখনো বিস্তারিত জানা যায়নি।

এদিকে খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের সেনা সদস্যরা বাজরে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। ইতোমধ্যে লংগদু ফায়ার সার্ভিস এবং লংগদু জোনের একটি উদ্ধার টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে নিয়ন্ত্রণে নিয়েছেন।

স্থানীয়রা জানান, এপর্যন্ত দুটি খাবার হোটেল, দুটি কুলিং কর্ণার এবং একটি মুদি মালের দোকান ও পেছনে থাকা বাসা-বাড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো সঠিক বলা যাচ্ছেনা। পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসলে ফায়ার সার্ভিসের পক্ষ হতে ক্ষতির পরিমাণ জানানো হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

মাইনী বাজার ব্যবসায়ী এবং স্থানীয়দের মতে, অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লংগদু ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সূর্য আলো চাকমা জানান, আগুন নিভানো কাজ শেষ হয়েছে। আমরা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত করতে পারেনি। তবে শীঘ্রই ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

শিপ্র/শাহোরা/সাভআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!