শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

মনোহরদীতে অপপ্রচারের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৯১ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বীর মুক্তিযোদ্ধাদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারসহ কুরুচিপূর্ণ মন্তব্য, বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগে কাজী শরিফুল ইসলাম শাকিল নামে এক ব্যক্তির বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন উপজেলার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।

রবিবার (১১ নবেম্বর) মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সর্বস্তরের বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তান এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান তারা, মজিবুর রহমান মাস্টার, সাবেক ডেপুটি কমান্ডার কফিল উদ্দিন, মোঃ মতিউল ইসলাম ভূঁইয়া, সাফি উদ্দিন প্রমুখ।

এ বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতারক শাকিল মুক্তিযোদ্ধাদের মানহানি ও অপপ্রচারের মাধ্যমে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের সম্মান ক্ষুণ্ন করার অধিকার কারও নেই।”

এসময় তারা, দ্রুত তদন্তের মাধ্যমে অভিযুক্ত চাঁদাবাজ ও প্রতারক কাজী শরিফুল ইসলাম শাকিলকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

এ বিষয়ে কাজী শরিফুল ইসলাম শাকিল সাংবাদিকদের বলেন, মুক্তিযোদ্ধাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আমি কখনো অপপ্রচার বা হয়রানি করিনি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!