শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারলে, জাপা ক্ষমতায় আসবে: জিএম কাদের

Reporter Name / ১২০ Time View
Update : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

শিরোনাম প্রতিদিন ডেস্ক

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, ‘আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ তাদের একাধিক প্রার্থী দাঁড় করিয়েছে। ভিন্ন ভিন্ন প্রতীকে আওয়ামী লীগের লোকজনই প্রার্থী হয়েছেন। তারা জাতীয় পার্টির লোকজনকে হয়রানি করছে । কিন্তু আমরা ভয় করিনা। হয়রানি করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আপনারা ভয় করবেন না। নির্বিঘ্নে ভোট দেবেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।’

সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুরে এক পথসভায় তিনি এ কথা বলেন।

জিএম কাদের বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে দেশের মানুষ শান্তিতে ছিল। কিন্তু এখন আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ শান্তিতে নেই। জনগণের শান্তি ফিরিয়ে আনতে পরিবর্তন দরকার। আর পরিবর্তনের জন্য জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।

ভোটারদের উদ্দেশে জাপা চেয়ারম্যান বলেন, আপনারা ভয় পাবেন না। নির্বাচনের দিন নির্বিঘ্নে ভোট দেবেন। আপনাদের ভোটেই আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে।

পথসভায় আরও বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, স্থানীয় জাতীয় পার্টির নেতা আবদুল হালিম। পরে জিএম কাদের সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!