শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

ভৈরবে মেঘনায় ভাঙ্গনে ‌‌‌‌‌‌‌নদী গর্ভে বিলীন ২০ টি ঘর-বাড়ি

Reporter Name / ১২০ Time View
Update : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনার কড়াল গ্রাসে নদী গর্ভে বিলীন হয়েছে  ২০টি ঘর-বাড়ি। হঠাৎ করে নদীতে ভাঙন শুরু হলে ভৈরবের  ডিপোঘাট এলাকায়  যমুনা অয়েল কোৃম্পানির একাংশসহ বেশ কিছু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ ছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের ৫০ মিটার একটি বাইপাস সড়ক। ভাঙন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে ২টি রেলসেতু, কয়েক হাজার বস্তা সারসহ বিএডিসি গোডাউন ও যমুনা, মেঘনা ও পদ্মাসহ ৩টি জ্বালালী তেল কোম্পানির ডিপো।

গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাত তিনটার দিকে হঠাৎ করে ভাঙন শুরু হয়। এই সময়  ওই এলাকার অনেকেই ঘুমিয়ে থাকায় কিছু বুঝে উঠার আগেই  নদী গর্ভে বিলীন হয় ফসলী জমিসহ ২০টি ঘর-বাড়ী।

ভিটেমাটি হারিয়ে এলাকার সাধারণ মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।  ভুক্তভোগীদের অভিযোগ  বালু খেকোদের  অবৈধ বালি উত্তোলনের ফলে মেঘনায় এই ভাঙন দেখা দেয়।

স্থানীয়রা জানান, মেঘনার ভাঙনে বিলীন হয়েছে নদীর তীরে ঘেঁষা বাজারে প্রবেশের সড়কটি। এছাড়া ২০০ মিটার ভূমিসহ ২০টি কাঁচাঘর, যমুনা অয়েল কোম্পানি ডিপোর একাংশসহ বেশ কিছু স্থাপনা মুহূর্তের মধ্য নদীতে বিলীন হয়ে যায়। তবে এখনো নদীভাঙন অব্যাহত থাকায় হুমকিতে পড়েছে কয়েক হাজার সারের বস্তাসহ বিএডিসির গুদাম ও যমুনা অয়েল কোম্পানিসহ তিন তেলের ডিপো। এই অবস্থায় দ্রুত ভাঙনরোধে কার্যকরি পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ান আহমেদ রাফি ভাঙ্গন পরিদর্শন করেন।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, তিনি জেলা প্রশাসক মহোদয় ও জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছেন, দ্রুত ভাঙন রোধ করতে জিও ব্যাগসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শিপ্র/শাহোরা/আআটি/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!