শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০২ অপরাহ্ন

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরল ৩০ বাংলাদেশি

Reporter Name / ১৪৮ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ভারতে অবৈধভাবে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ৩০ জন কিশোর-কিশোরী।

বুধবার (১৯ নভেম্বর ) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস বলেন, ‘‘ফেরত আসারা অবৈধভাবে ভারতে প্রবেশের পর কলকাতার একাধিক থানা পুলিশের হাতে আটক হয় এবং পরে কলকাতার সেন্ট্রাল কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ করে। পরে দুই দেশ সরকারের অনুমোদনে ট্রাভেল পারমিট পেয়ে আজ তারা দেশে ফিরে এসেছে।’’

তিনি আরো বলেন, ‘‘ফেরত আসাদের তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে এবং কেউ আইনি সহযোগিতা চাইলে করা হবে।’’

সাংবাদিক ও এনজিও কর্মী শামসুল হুদা জানান, ১১ জন শিশু, ১৯ জন কিশোর-কিশোরী দেশে ফিরে এসেছে। তারা বিভিন্ন সময়ে ভারতে যাওয়ার পর দেশটির পুলিশ আটক করে। তাদের বাড়ি খুলনাসহ বিভিন্ন এলাকায়।

আলাউদ্দিন হোসেন, রমজান শেখ, ইউসুফ শেখ, রাজু শেখ, রমজান গাজী, মলয় মন্ডল, সুদীপ্ত মন্ডল, নিজাম উদ্দিন, ইয়াছিন, সোহেল সর্দার আরমান মোল্লা তামিম গাইন, রিফাত হোসেন, আব্দুল্লাহ শেখ, কারিমুল খান, সিয়াম মল্লিক, স্বপ্না মন্ডল, শাহীন রেজা, অহনা শেখ, রুবি সর্দার, মিম খাতুন, শারমিন আলী, টুম্পা পারভিন, সাবা খান, রাবেয়া খাতুন, ঝর্না খাতুন, রুনা খাতুন, শামসুন্নাহার ও রাজিব ইসলামকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাখাওয়াত হোসেন বলেন, ‘‘আইনানুগ প্রক্রিয়ার পর তাদের বেনাপোল পোর্ট থানার পুলিশে হস্তান্তর করা হয়েছে। থানা থেকে তাদের তিনটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হবে।’’

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!