শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

বিজয় দিবসের অনুষ্ঠানে বাগবিতণ্ডা ৬ জনকে ছুরিকাঘাত; দুই তরুণের মৃত্যু

Reporter Name / ১২৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহান বিজয় দিবসের খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে ছুরিকাঘাতে দুই তরুণ নিহত হয়েছেন। এ সময় আরো ছয়জন আহত হন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার খোলসী গ্রামের এজাবুলের ছেলে মাসুদ আলী (১৭) ও একই এলাকার আব্দুর রহিমের ছেলে রায়হান (১৬)। তবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম আলী বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এলাকায় খেলাধুলার আয়োজন করা হয়েছিল। গত মঙ্গলবার রাতে ছিল সেই খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন যুবকের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বাড়ি ফেরার পথে ছয়জনকে ছুরিকাঘাত করে একটি পক্ষ। এর মধ্যে দুজন মারা গেছেন। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। একজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ আনোয়ার রফিক বলেন, আমাদের কাছে তিনজন এসেছিল। দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। আর সুমন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। আহত সুমনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে এ দ্ব›েদ্ব জড়ায় যুবকরা। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ছয়জন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!