শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

বাসের ধাক্কায় বাবা-মা-শিশুপুত্রসহ প্রাণ গেল অটোরিকশার ৫ যাত্রীর

Reporter Name / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলিতে বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৫টার দিক ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়নের বহরপুর নামক স্থানে ঈশ্বরদী-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঈশ্বরদী উপজেলার দিয়ার বাঘইল গ্রামের মৃত বাবু প্রামাণিকের ছেলে রাব্বি প্রামাণিক (৩৫), তার স্ত্রী মুক্তা খাতুন (২৫), তাদের ছেলে মুস্তাকিম (২), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আশরাফুল ইসলামের ছেলে রাতুল ইসলাম (১৮) ও ঈশ্বরদী উপজেলার রানা হোসেনের ছেলে তোহা (২৫)।

পুলিশ জানায়, পাবনা শহর থেকে ‘ভলকা’ পরিবহন নামে একটি মিনিবাস ঈশ্বরদী যাচ্ছিল। পথে বাসটির ধাক্কায় ঈশ্বরদী থেকে পাবনাগামী সিএনজি চালিত একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন অটোরিকশায় থাকা শিশুসহ আরও চারজন। খবর পেয়ে পুলিশ ও ঈশ্বরদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুসহ একই পরিবারের তিনজনকে মৃত ঘোষণা করেন। আর একজন রাজশাহীতে নেওয়ার পথে মারা গেছেন। আহত ব্যক্তি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ  বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর চালক বাস ফেলে পালিয়ে গেছেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!