শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বাঘাইছড়িতে সাড়ে ১৭ লাখ টাকা অবৈধ সেগুন কাঠ জব্দ

Reporter Name / ১৫৬ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

রাঙামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. র্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদের দিকনির্দেশনায় উপজেলার খেদারমারা ইউনিয়নের রাঙ্গাদুরছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অবৈধ সেগুন কাঠ জব্দ করেন বিজিবির সহকারী পরিচালক মো. হাফিজুর রহমান।

বিজিবি জানায়, আটককৃত কাঠের পরিমাণ ৪৩৭.৪ ঘনফুট, যার আনুমানিক বাজার মূল্য ১৭ লক্ষ ৫৪ হাজার ৮৪০ টাকা। জব্দকৃত কাঠ নিয়মিত মামলা রুজু করে বন বিভাগের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।

সোমবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ বিজিবি মারিশ্যা জোন।

জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্তে নিরাপত্তার পাশাপাশি অবৈধ চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!