শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

ফোনে প্রবাসী স্বামীর সাথে কথা-কাটাকাটি; গৃহবধূর গলায় দড়ি

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক 

মাদারীপুর সদর উপজেলার একটি বাসায় প্রবাসী স্বামীর সঙ্গে ফোনে কথা-কাটাকাটির জেরে সীমা আক্তার (১৯) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তিথিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সীমা রাজৈর উপজেলার ঈশিবপুর ইউনিয়নের শাখারপাড়া এলাকার আলিফ মোল্লার স্ত্রী। ঘটনার সময় তিনি বাবার বাড়িতে ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, প্রায় এক মাস আগে জীবিকার তাগিদে আলিফ মোল্লা প্রবাসে পাড়ি জমান। এরপর থেকে বিভিন্ন বিষয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় আলিফের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন সীমা। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে নিজ ঘরে গলায় ফাঁস দেন সীমা। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!