শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

প্রতিমা বিসর্জনে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কলেজছাত্রের

Reporter Name / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

শিরোনাম প্রতিদিন ডেস্ক

নাটোরের বাগাতিপাড়ায়  প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে কুশন কুমার সিংহ ওরফে পার্থ (১৭) নামে এক কলেজছাত্র প্রাণ হারিয়েছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গালিমপুর দুর্গা মন্দির এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্র পার্থ বিহারকোল বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী ও গালিমপুর এলাকার উৎপল কুমার সিংহের বড় ছেলে এবং ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানায়, বিসর্জনের জন্য প্রতিমা পিকআপভ্যান করে গালিমপুর দুর্গা মন্দির থেকে পাশের বড়াল নদের ঘাটে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় কয়েকজনের সাথে পার্থও হেঁটে যাচ্ছিল। পথিমধ্যে চারমাথা মোড়ে পৌঁছালে সেখানে পূজা উপলক্ষে সাজানো ডেকোরেটরের তারে বিদ্যুতায়িত হয় সে। দ্রুত সেখান থেকে উদ্ধার করে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও পরিবারের লোকজন মৃতদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!