শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

পাহাড়ে শান্তি ও ভ্রাতৃত্ব দৃঢ় রাখতে সেনাবাহিনীর সম্প্রীতি সভা

Reporter Name / ১৮৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ে চলমান বর্তমান পরিস্থিতি নিয়ে সাম্প্রদায়িক শান্তি, ভ্রাতৃত্বের বন্ধন অটুট ও সম্প্রীতি বজায় রাখা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে পার্বত্য জেলা রাঙামাটির লংগদু সেনা জোনের উদ্যোগে এক সম্প্রীতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে লংগদু জোনে সদরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদের প্রতিনিধিত্ব করেন উপ-অধিনায়ক মেজর রিফাত উদ্দীন।

সভায় বক্তারা পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো অপতৎপরতা রুখে দিতে প্রশাসন, সেনাবাহিনী এবং স্থানীয় জনগণের মধ্যে নিবিড় সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

জোনের কর্তৃক জানানো হয়- “পাহাড়ে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে সাম্প্রদায়িক ভেদাভেদ ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। সেনাবাহিনী সর্বদা স্থানীয় প্রশাসন ও জনগণের পাশে আছে এবং থাকবে।” শান্ত পাহাড় অশান্ত করার অপশক্তি ও অপচেষ্টা রুখে দিতে বদ্ধপরিকর।

শিপ্র/শাহোরা/সাআমা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!