শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ১১২টির ভোটগ্রহণ ২৯ মে; ২১টিতে ইভিএম

Reporter Name / ৬১৭ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে আগামী ২৯ মে ভোট অনুষ্ঠিত হবে। এ ধাপে দেশের ৪৯৫টি উপজেলার মধ্যে ১১২টি উপজেলায় ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ৯টি জেলার ২১টি উপজেলায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ৯১টি উপজেলার ভোট হবে কাগজের ব্যালটে। এ নিয়ে তিন ধাপে ৪২২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলো।

তৃতীয় ধাপে যেসব উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলো হলো,

রংপুর বিভাগ: ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ; নীলফামারী সদর; দিনাজপুর জেলার খানসামা, সদর ও চিরিরবন্দর; লালমনিরহাট সদর; রংপুর জেলার গংগাচড়া ও সদর; কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী, ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী; গাইবান্ধা জেলার সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ।

রাজশাহী বিভাগ : বগুড়া জেলার শাজাহানপুর, সদর ও শিবগঞ্জ; নওগাঁ জেলার আত্রাই ও রাণীনগর, রাজশাহী জেলার পবা ও মোহনপুর; নাটোর জেলার গুরুদাসপুর ও বড়ইগ্রাম; সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর (ইভিএম) ও চৌহালী (ইভিএম); পাবনা জেলার সদর (ইভিএম), আটঘরিয়া (ইভিএম) ও ঈশ্বরদী (ইভিএম)।

খুলনা বিভাগ: যশোর জেলার সদর (ইভিএম), অভয়নগর (ইভিএম) ও বাঘারপাড়া (ইভিএম); বাগেরহাট জেলার শরণখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনা জেলার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; সাতক্ষীরা জেলার কলারোয়া ও সদর।

বরিশাল বিভাগ: বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুর জেলার মঠবাড়ীয়া (ইভিএম) ও ভান্ডারিয়া (ইভিএম); ভোলা জেলার তজুমদ্দিন ও লালমোহন, ঝালকাঠি জেলার রাজাপুর ও কাঁঠালিয়া; বরগুনা জেলার বামনা ও পাথরঘাটা।

ঢাকা বিভাগ: মানিকগঞ্জ জেলার সদর (ইভিএম) ও সাটুরিয়া (ইভিএম); ফরিদপুর জেলার ভাঙ্গা ও সদরপুর; শরীয়তপুর জেলার ডামুড্যা (ইভিএম) ও গোসাইরহাট (ইভিএম), নরসিংদী জেলার শিবপুর ও রায়পুরা; টাঙ্গাইল জেলার সদর, দেলদুয়ার ও নাগরপুর; মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান ও শ্রীনগর।

ময়মনসিংহ বিভাগ: কিশোরগঞ্জ জেলার ইটনা, তাড়াইল, করিমগঞ্জ ও মিঠামইন। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া, ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল; জামালপুর জেলার মেলান্দহ (ইভিএম) ও মাদারগঞ্জ (ইভিএম); নেত্রকোনা জেলার মোহনগঞ্জ, মদন ও খালিয়াজুড়ী।

সিলেট বিভাগ: সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার; সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার; মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল; হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ।

তৃতীয় ধাপে চট্টগ্রাম বিভাগের কোন উপজেলা ভোটগ্রহণ করা হবেনা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!