শিরোনাম :
বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন

ছাত্র আন্দোলনে ৩ জনের মৃত্যু;  পাবনায় সাবেক এমপিসহ ১০৩ জনের নামে মামলা

Reporter Name / ১১১ Time View
Update : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

শিরোনাম প্রতিদিন ডেস্ক

পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে গুলিতে দুই ছাত্রসহ তিনজনের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলামের বাবা মো. দুলাল উদ্দিন মাস্টার বাদী হয়ে সোমবার (১২ আগস্ট) রাতে পাবনা সদর থানায় মামলাটি দায়ের করেছেন।

এতে সদর আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ১০৩ জনকে আসামি করা হয়েছে। তবে ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোড়ার হুকুম দেওয়ার অভিযোগে সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদরের ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পূর্বের একাধিক হত্যাসহ বিভিন্ন মামলার আসামি আলোচিত চেয়ারম্যান আবু সাঈদ খানকে করা হয়েছে প্রধান আসামি।

গত ৪ আগস্ট বেলা সোয়া ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ছাত্র-জনতা বিক্ষোভে নামে। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটকের সামনে থেকে তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের ট্রাফিক মোড় বর্তমান শহীদ চত্বরে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বিক্ষোভকারীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দুই ছাত্রসহ তিনজন নিহত ও অন্তত অর্ধশত শিক্ষার্থী ও আন্দোলনকারী গুলিবিদ্ধ হন।

এ সময় বিক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা পাবনা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের গাড়িতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।
ঘটনার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, ওই গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি ছাত্রদের লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছোড়েন। ঘটনায় নিহত দুইজন হলেন জেলা সদরের চর বলরামপুর গ্রামের দুলাল উদ্দিন মাস্টারের ছেলে ও পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জাহিদুল ইসলাম (১৮) এবং হাজিরহাট বেতেপাড়া গ্রামের আবুল কালামের ছেলে ও শহরের সিদ্দিক মেমোরিয়াল স্কুলের নবম শ্রেণির ছাত্র মাহবুব হাসান নিলয় (১৪)। অপরজন ফাহিম হোসেন রাজ্জাক।

মামলার এজাহারে বাদী জানান, ঘটনার দিন ছাত্র-জনতা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসুচি পালন করছিল। এ সময় মামলার অভিযুক্ত আসামিরা লোহার রড, বাঁশের লাঠি ও দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে দাঙ্গা সৃষ্টি করে। বিনা উসকানিতে পূর্বপরিকল্পিতভাবে গুলিবর্ষণ করতে থাকে। এতে ছাত্র-জনতা ভয়ে দিকবিদিক ছুটতে থাকে। এ সময় তার ছেলেসহ (জাহিদুল) তিনজন ও অন্য আন্দোলনকারীরা সেখানে অবস্থান করছিলেন। তখন সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদের নির্দেশে ছাত্রদের লক্ষ্য করে দুইজন গুলি চালাতে শুরু করে। এতে তার ছেলেসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুই শিক্ষার্থীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী মামলার বিষযটি নিশ্চিত করে বলেন, রাতে বাদী থানায় হাজির হয়ে মামলাটি দায়ের করেছেন। আমরা মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছি। তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

এদিকে এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি গোলাম ফারুক প্রিন্স একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, কোটাবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান ছিল না। আমরা চেয়েছিলাম ছাত্রদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হোক। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি সুযোগসন্ধানীরা যেন পাবনায় কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করতে পারে।

সুযোগসন্ধানীরা ৪ আগস্ট ছাত্রদের মধ্যে ঢুকে সহিংসতা চালায় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপর হামলা ও দলীয় অফিস ভাঙচুরের চেষ্টা শুরু হয়। এ সময় পুলিশও নেতা-কর্মীদের রক্ষায় ব্যর্থ হয়। পরে আত্মরক্ষার্থে দলীয় নেতা-কর্মীরা তাদের লাইসেন্স করা অস্ত্র নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তবে এতে কেউ হতাহত হয়নি।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!