শিরোনাম :
৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীন বরণ

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

আনন্দ, উল্লাস আর ফুলেল শুভেচ্ছায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর একঝাঁক নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টায়  কলেজ মাঠে নতুন এই শিক্ষার্থীদের বরণ করে নিতে এক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জেবর জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

অনুষ্ঠানে প্রধান অতিথিল বক্তব্যে তরফদার মো. আক্তার জামীল বলেন প্রতিটি শিক্ষার্থীকে প্রতিষ্ঠানের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পাশাপাশি বই পড়ার প্রতি মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মহোদয় বলেন, কেবল জিপিএ-৫ কেন্দ্রিক পড়াশোনা যথেষ্ট নয়, বরং ভালো রেজাল্ট করার পাশাপাশি একজন সৎ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথি প্রফেসর সৈয়দ ড. মোঃ মোজাহারুল ইসলাম বলেন, গৌড়ের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী হিসেবে তোমরা দেশ ও বিশ্বকে আলোকিত করবে বলে প্রত্যাশা করি।

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন প্রত্যেকটি কাজে ৩টি এইচ (H) অর্থাৎ Head, Heart and Hand এর সংমিশ্রন প্রয়োজন। তিনি অনুষ্ঠানটি সুন্দরভাবে আয়োজনে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

আালোচনা শেষে কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শিপ্র/শাহোরা/তমআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!