শিরোনাম :
নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব 
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সামাজিক সুরক্ষায় বিভাগীয় পর্যায়ে অধিপরামর্শ সভা

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক 

রাজশাহীতে সমতলের প্রান্তিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করতে  বিভাগীয় পর্যায়ে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১ টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম এর আয়োজনে এবং বাংলাদেশস্থ সুইজারল্যন্ড দূতাবাস ও হেকস এর সহযোগিতায়  এ অধিপরামর্শ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির।

হেকস’র পার্টনারশীপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম এডভাইজার সাইবুননেসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আলমগীর রহমান, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন হেকস এর কান্ট্রি ডিরেক্টর ডোরা চৌধুরী। এছাড়া উন্মুক্ত আলোচনায় ডাসকো ফাউন্ডেশনের সিইও মো. আকরামুল হক, রাজশাহী বিম্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের শিক্ষক ড. মো. হাবিবুর রহমান, দেশি-বিদেশী এনজিও এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

সভায় বক্তারা প্রান্তিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও দলিত জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও অধিকার সহজলভ্য করার বিষয়ে বেশ কিছু পরামর্শ তুলে ধরেন এবং তা বাস্তবায়নের উপর জোর দেন।

 শিপ্র/শাহোরা/তমোআজা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!