শিরোনাম প্রতিদিন ডেস্ক
বন্যার কারণে বিগত রবি মৌসুমে ব্যাপক ক্ষতির মুখে পড়ে ছিল কুষ্টিয়া অঞ্চলের কৃষকরা। প্রাকৃতিক দুর্যোগে ওই অঞ্চলের অধিকাংশ কৃষকই ক্ষতিগ্রস্ত হয়। তাই তাদের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানো সরকারের প্রণোদনার দিকে চেয়ে থাকে তারা। কিন্তু বিগত রবি মৌসুমের বন্যায় স্বম্বল হারিয়েছেন এমন অনেকেই পায়নি কোনো সরকারি প্রণোদনা। এর জন্য প্রণোদনা দেওয়া নিয়ে অব্যবস্থাপনার অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা বলছেন, কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি কর্মকর্তা ও প্রভাবশালীদের হস্তক্ষেপে কৃষি খাতের বিভিন্ন প্রণোদনা থেকে বঞ্চিত হয়েছে বেশিরভাগ কৃষক। প্রণোদনার বিষয়টি নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের নেতারা। বঞ্চিত থাকতো প্রান্তিক কৃষকরা। যদিও কৃষি বিভাগ বলছে, বরাদ্দের টাকা দিয়ে সার বীজ বিতরণ করা হয়েছে। গত রবি মৌসুমে অনেক কৃষক তাদের স্বম্বল হারিয়েছেন এবং তারা কোনো সরকারি প্রণোদনা পাননি।
কৃষি প্রণোদনার অব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ কৃষকরা কৃষি ও কৃষক বাঁচাতে স্বচ্ছ ও জবাবদিহিতার মাধ্যমে প্রণোদনার সঠিক বণ্টন চায় ক্ষতিগ্রস্তরা।
ক্ষতিগ্রস্ত কৃষকরা দাবি করেছেন যে, কৃষি ও কৃষকদের সুরক্ষার জন্য প্রণোদনার সঠিক ও স্বচ্ছ বণ্টন প্রয়োজন। চলতি রবি মৌসুমে সরকার সরিষা, ভুট্টাসহ বিভিন্ন জাতের সবজির বীজ বরাদ্দ দিয়েছে, তবে তা এই উপজেলার চাহিদার তুলনায় অপ্রতুল। কৃষি কর্মকর্তারা প্রণোদনার সঠিক বণ্টনের দাবি করলেও বাস্তবতা ভিন্ন। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কৃষকরা সঠিক প্রণোদনা বিতরণের ব্যবস্থা দাবি করছেন।
শিপ্র/শাহোরা/