শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

আগ্রায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক মিডিয়া কনফারেন্সের ভেনু পরিদর্শনে সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা

Reporter Name / ২১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

ডেক্স রিপোর্ট:

সার্ক জার্নালিস্ট ফোরাম উত্তর প্রদেশ শাখা ও ইউ পি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এবং আগ্রা প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইনদো- নেপাল -বাংলাদেশ আন্তর্জাতিক মিডিয়া কনকেলেভ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ই মে।

আগ্রায় ফাইভ স্টার হোটেল ক্লা্কস সিরাজ এর আন্তর্জাতিক কনফারেন্স হলে অনুষ্ঠিত এই কনফারেন্সে নেপাল ,বাংলাদেশ এবং ভারত থেকে প্রায় দুই শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করবেন। এই আন্তর্জাতিক কনফারেন্স এর পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের আগ্রায় ফাইভ স্টার হোটেল ক্লার্ক সিরাজ এর ভেন্যু পরিদর্শন করতে নেপাল থেকে গিয়েছেন সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা।

এ সময় রাজু লামার সঙ্গে ছিলেন আগ্রা প্রেসক্লাবের প্রেসিডেন্ট অশোক অগ্নিহিএ ,সাংবাদিক নেতা বিবেক কুমার জৈন ,অর্জুন রাওয়াত এবং এজেএফ ভারত চ্যাপ্টার এর প্রেসিডেন্ট অনিরুদ্ধ সুধাংশু সহ অনেকেই।

মিডিয়ার চ্যালেঞ্জ ও উত্তরণ”- শীর্ষক এই আন্তর্জাতিক কনফারেন্স এর সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন, সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা।
সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মোঃ আব্দুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ থেকে একদল সাংবাদিক এই আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করবেন।

উল্লেখ্য ,গত ১০ ই জানুয়ারি দিল্লিতে সার্ক জার্নালিস্ট ফোরামের আন্তর্জাতিক শীর্ষ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল। কনফারেন্সে দক্ষিণ এশিয়ার সার্কভুক্ত দেশগুলো থেকে প্রায় ৩ শতাধিক সাংবাদিক অংশগ্রহণ করেছিলেন। সাংবাদিকদের এই আন্তর্জাতিক সংগঠন সার্ক জার্নালিস্ট ফোরাম সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে কাজ করার পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বন্ধুত্ব স্থাপনে কাজ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!