শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

নরসিংদীতে হত্যা মামলার দুই আসামী অস্ত্র ওগুলিসহ গ্রেফতার ২

Reporter Name / ১৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

মানব বেন্ড রায়:

নরসিংদীর রায়পুরার নিলক্ষায় জুলহাস মিয়া (২৮)কে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্র ও গুলিসহ সুমন মিয়া (২৩) ও রাকিব (২২) নামে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ।

বুধবার (২৬ এপ্রিল) ভোরে রায়পুরা উপজেলার হরিপুরের কাওয়াবাড়ী ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগরের থোল্লাকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় সুমন মিয়ার কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি একনালা বন্দুক ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মামলার এজাহারভুক্ত আসামী সুমন রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের বটতলীকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে এবং রাকিব একই উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও গ্রামের মঙ্গল ব্যপারীর ছেলে। আসামী সুমনের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক আইনে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে নরসিংদীর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ ঘোষ, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, রায়পুরার চরাঞ্চলে ককটেল ফাঁটাতে বাধা দেওয়ায় গত শনিবার ঈদের দিন সন্ধ্যায় পোল্ট্রি মুরগী ব্যবসায়ী জুলহাস মিয়া (২৮)কে তার বাড়ীতে ঢুকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকান্ডের ঘটনায় সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে নিহতের মা হালিমা বেগম বাদি হয়ে জব্বার মেম্বারকে প্রধান আসামী করে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!