শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক 

Reporter Name / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

নরসিংদী প্রতিনিধি
নরসিংদী শহরের বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভাকে  ৫ টি ড্রাম ট্রাক সরবরাহ করেছে নরসিংদী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে নরসিংদী পৌরসভা কার্যালয়ে পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ পরিচালক শিউলি রহমান তিন্নি’র নিকট ড্রাম ট্রাকগুলো হস্তান্তর করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নরসিংদীর নির্বাহী প্রকৌশলী রেজওয়ান হোসেন।
জানা যায়, কঠিন বর্জ্য সংগ্রহের জন্য সারাদেশে অগ্রাধিকার ভিত্তিতে ১০ টি শহরে ড্রাম ট্রাক বিতরণ করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এরই অংশ হিসেবে নরসিংদী পৌরসভাকে ৫ টি ড্রাম ট্রাক সরবরাহ করা হয়।
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক’র অর্থায়নে সমন্বিত স্যানিটেশন ও হাইজিন প্রকল্পে  আওতায় প্রদানকৃত ড্রাম ট্রাকগুলো শহরের বর্জ্য সংগ্রহে  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই সাথে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফিরিয়ে আনবে বলে মনে করেন পৌর প্রশাসক শিউলি রহমান তিন্নি।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নরসিংদী সদর কার্যালয়ের কর্মকর্তা প্রকৌশলী বশির আহমেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী সাজাহান মিয়া, শহর পরিকল্পনাবিদ সাজ্জাদ হোসেন, সহকারী মোটরযান পরিদর্শক মিনহাজ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!