শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

নরসিংদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে আহত ১৫

Reporter Name / ৫০ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

নরসিংদী প্রতিনিধি 

নরসিংদীর মাধবদীতে কুলখানি অনুষ্ঠানে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর সদর উপজেলার মাধবদীর ভগিরথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে তারা হলেন- আব্দুল মান্নান (৬০), আফাজ উদ্দিন (৫৫), কাদির মিয়া (৩০), সুমন আহমেদ (২৫), জাকারিয়া (১৫) ও ইব্রাহিম (৫) ও অন্যরা অজ্ঞাতনামা।

জানা যায়, শুক্রবার নরসিংদী চেম্বার অব কর্মাসের সাবেক প্রেসিডেন্ট শিল্পপতি আব্দুল মোমেন মোল্লার প্রয়াত পিতা লাল মিয়া মোল্লার কুলখানি ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। কুলখানিতে ভগিরথপুরসহ আশপাশের এলাকার প্রায় ৮ থেকে ১০ হাজার লোক অংশগ্রহণ করতে জমায়েত হয় বিদ্যালয়ের গেইটের সামনে। জুমার নামাজের পর বিদ্যালয়ের গেইট খুলে দিলে তাড়াহুড়ো করে স্কুল মাঠের  ভিতরে ঢুকতে হুড়াহুড়ি শুরু  করলে  এ সময় পদদলিত হয়ে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকার বলেন, ভগিরথপুর হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে কুলখানি অনুষ্ঠান করার জন্য পূর্বানুমতি নেওয়া হয়নি। পদদলিত হয়ে আহত হওয়ার ঘটনা আমার জানা নেই।

নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদা গুলশানারা কবির বলেন, এ ঘটনায় নরসিংদী সদর হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য থেকে গুরুতর আহতাবস্থায় একজনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!