শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীর মধ্যে ২৯ জনের বৃত্তি লাভ

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আসিয়া বারি আদর্শ বিদ্যালয়ে জেএসসি বৃত্তি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। অংশ নেওয়া ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি পেয়েছে—এর মধ্যে ১৩ জন ট্যালেন্টপুল ও ১৬ জন সাধারণ গ্রেডে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত জেএসসি ও সমমান বৃত্তি পরীক্ষার ফলাফলে এমন তথ্য জানা গেছে।

এমন গৌরবময় ফলাফলে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উল্লাস বিরাজ করছে। উপজেলাজুড়েই চলছে আলোচনা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম বলেন, এ বছর জেএসসি বৃত্তি পরীক্ষায় আমাদের বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীর মধ্যে ২৯ জনই বৃত্তি পেয়েছে। আমরা খুবই আনন্দিত। এই ভালো ফলাফলের পেছনে শিক্ষকমণ্ডলী, ছাত্র-ছাত্রীদের পরিশ্রম, শৃঙ্খলাবোধ ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মিলিত প্রয়াস ব্যাপক ভূমিকা রেখেছে। আমরা হোম ভিজিট করেছি, আফটার স্কুল কেয়ার করেছি, প্রত্যেক শিক্ষার্থীর আলাদা কেয়ার করেছি। আমরা সবার কাছে দোয়া চাই- যেন এ ধারাবাহিকতা ধরে রাখতে পারি।

শিপ্র/শাহোরা/আআ/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!