শিরোনাম :
একুশের প্রথম প্রহরে শহীদদের প্রতি সারোয়ার মৃধার শ্রদ্ধা নিবেদন মাটির হাঁড়িতে টক দই; চারপাশে ছড়িয়ে পড়ে দুধ আর মাটির মিশ্র গন্ধ নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানের ভিতর, প্রাণ গেল ২ জনের প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার কে কোন দফতরের দায়িত্বে ? পটুয়াখালীতে মাত্র ১ টাকায় মিলছে সুস্বাদু ইফতার পবিত্র রমজান উপলক্ষে লংগদু জোনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে সাংবাদিক মোস্তফা খানের ‘একটি কলমের দাম’ প্রথম কার্যদিবসেই নরসিংদীতে মেডিকেল কলেজ নির্মাণের উদ্যোগ স্বাস্থ্য খাত হবে দুর্নীতিমুক্ত, এখানে কোনো সিন্ডিকেট থাকবে না; স্বাস্থ্য মন্ত্রী  রমজানে স্কুল বন্ধের ঘোষণা; কাল থেকে ছুটি শুরু
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

রমজানে স্কুল বন্ধের ঘোষণা; কাল থেকে ছুটি শুরু

Reporter Name / ২৪ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক 

দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পবিত্র রমজান মাসে দেশের সকল প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে এই দীর্ঘ ছুটি শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এই তথ্য নিশ্চিত করেছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই ছুটি শুরু হয়ে চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন।

এর আগে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছিলেন, ‘নতুন সরকার দায়িত্ব নিয়েছে। সরকার চাইলে রমজানে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারে।’ গত রবিবার এক রিট মামলার শুনানি শেষে পুরো রোজার মাস স্কুল বন্ধ রাখার আদেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। সেই আপিলে আগের আদেশের ওপর স্থগিতাদেশ দেওয়ায় ছুৃটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও শিবরাত্রী ব্রত উপলক্ষে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচ দিন বন্ধ ছিল। গত সোমবার থেকে প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।

তবে নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসাগুলোর শিক্ষক-শিক্ষার্থীরা ঈদের ছুটি শুরু করেছেন। মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী ২৮ মার্চ পর্যন্ত ছুটি চলবে।এদিকে কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, বুধবার থেকে কলেজগুলোয় ঈদের ছুটি শুরু হয়েছে। ক্লাস শুরু হবে আগামী ২৯ মার্চ থেকে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!