শিরোনাম :
বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ  ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’; শীঘ্র রেজিস্ট্রেশন শুরু বাংলা নববর্ষে শুভেচ্ছা জানান বাসপা’র নরসিংদীর সা. সম্পাদক খালেদ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

নরসিংদীতে কেন্দ্র পরিদর্শনে এসে আড্ডা ও হাস্যরসে মাতে ৩ প্রার্থী

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নরসিংদী প্রতিনিধি

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী একই মাঠে দাঁড়িয়ে মেতেছেন আড্ডা ও হাস্যরসে—এমন ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে নরসিংদীতে। বহস্পতিবার সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার রাজাদি উচ্চ বিদ্যালয় মাঠে এ দৃশ্যের দেখা যায়।

ওই কেন্দ্রে ভোট প্রদান করেন গণঅধিকার পরিষদের প্রার্থী শিরিন আক্তার (ট্রাক)। ভোট প্রদান শেষে তিনি মাঠে নেমে আসতে আসতে ততক্ষণে ওই কেন্দ্র পরিদর্শনে আসেন বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইব্রাহিম ভূঁইয়া (দাঁড়িপাল্লা)। এসময় তাদের তিনজনকে মাঠে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কুশল বিনিময় ও আলাপে মেতে ওঠেন।

একপর্যায়ে এক প্রার্থী আরেকজনকে উদ্দেশ করে বলেন, ‘আমরা গণ-অভ্যুত্থানের পক্ষের লোক।’ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এমন আন্তরিক মুহূর্ত উপস্থিত ভোটার ও কর্মীদের দৃষ্টি কাড়ে। কেউ কেউ মোবাইল ফোনে সেই দৃশ্য ধারণ করেন।

ভোটারদের ভাষ্য, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকলেও প্রার্থীদের মধ্যে এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ ইতিবাচক বার্তা দেয়। তাদের মতে, গণতন্ত্রের চর্চায় মতপার্থক্য থাকতেই পারে, তবে পারস্পরিক সম্মান ও সৌজন্য বজায় থাকা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক বার্তা।

ভোটারদের আশা, নির্বাচন যতই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক না কেন, শেষ পর্যন্ত এ আসনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!