শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

কেন্দুয়ায় সরকারি জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

শিরোনাম প্রতিদিন ডেস্ক

নেত্রকোণার কেন্দুয়ায় সরকারি জমি দখলকে কেন্দ্র করে একই গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৬ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা কাচারি মোড় এলাকায় এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামের একটি সরকারি জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে এক পক্ষ ওই জমি দখলের চেষ্টা করলে অপর পক্ষ বাধা দেয়। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

মুহূর্তের মধ্যে পুরো বাট্টা কাচারি মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহত হয়েছে। আহতদের কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে গুরুতর আহত ১২ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!