শিরোনাম :
রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

অভিনব সাজে নির্বাচনী রাকসুতে প্রচারণায় এক প্রার্থী

Reporter Name / ১৮১ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মাঠে বিভিন্ন পদের প্রার্থীরা পোস্টার, লিফলেট দিয়ে প্রচার চালাচ্ছে। এক্ষেত্রে ব্যতিক্রম ছাত্রদল মনোনিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের সংসস্কৃতি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল কাফী। তিনি নবাব সিরাজউদ্দৌলার সাজে নির্বাচনী প্রচার করে সবার দৃষ্টি আকর্ষণ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে নবাব সিরাজউদ্দৌলার সাজে প্রচার চালাতে দেখা যায় তাকে।

এ অভিনব সাজে প্রচার চালানোর কারণ জানতে চাইলে কাফী বলেন, “নবাব সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বাংলার স্বাধীনতা রক্ষা করতে। কিন্তু নানা ষড়যন্ত্রের কারণে পরাজিত হন। আজ আমি তার সাজে শুধুই প্রচার চালাতে আসিনি, এসেছি এক ধরনের প্রতিবাদের জায়গা থেকে।”

তিনি বলেন, “মনে হচ্ছে, আমাদের বর্তমান সংস্কৃতির ওপর আবারো কোনো লর্ড ক্লাইভের আক্রমণ নেমে এসেছে। সেই প্রতিরোধের প্রতীক হিসেবেই আমি ভোটারদের কাছে এসেছি। যেন পলাশীর যুদ্ধে নবাব হেরে গেলেও, এই নির্বাচনে আমায় যেন তারা হারতে না দেন। নির্বাচিত হতে পারলে আমি ক্যাম্পাসে মুক্ত ও প্রগতিশীল সংস্কৃতির চর্চা আবারো জোরদার করতে চাই।”

প্রায় ৩ যুগ পর অনুষ্ঠিত হতে যাওয়া রাকসু নির্বাচনের তারিখ চারবার পরিবর্তনের পর আগামী ১৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজার ছুটি শেষে এ নির্বাচনকে সামনে জোরেশোরেই নির্বাচনী প্রচার চালাচ্ছেন বিভিন্ন পদের প্রার্থীরা।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!