শিরোনাম :
তীব্র লোডশেডিংয়ের মাঝেই শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা; অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগ বগুড়া-সিরাজগঞ্জ রেলপথের কাজ শিগগিরই: প্রধানমন্ত্রী বাংলাদেশে গম পাচার মামলায় অভিনেত্রী নুসরাত জাহানকে তলব নরসিংদী-গাজীপুর সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন সেলিনা ৩৬টি নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা রায়পুরায় দুর্নীতিবাজ অধ্যক্ষকে গণধোলাইয়ের দিল জনতা সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ ক্রুসহ ৮ আরোহী নিহত নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

পূজার ছুটিতে বিভিন্ন রোডে ৪ জোড়া বিশেষ ট্রেন

Reporter Name / ১৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে চার জোড়া বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে। পাশাপাশি পদ্মা এক্সপ্রেস ও মধুমতি এক্সপ্রেসের নির্দিষ্ট দিনের ডে-অফ প্রত্যাহার করা হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রেলপথ মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চারদিনের সরকারি ছুটির কারণে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাবে। তাই ২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান এবং চার দিনের দীর্ঘ ছুটি মেনে, দেশের বিভিন্ন রুটে অতিরিক্ত ট্রেন চালানো হবে। ফলে পূজার ছুটিতে যাত্রী সুবিধার্থে মোট চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। যা যাত্রীদের যাত্রা সহজ ও দ্রুততর করবে।

প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।

এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর এবং ৪ অক্টোবর রাজশাহী-ঢাকা-রাজশাহী রুটে চলাচলকারী ৭৬০/৭৫৯ নং পদ্মা এক্সপ্রেস ও ৭৫৬/৭৫৫ নং মধুমতি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক ডে-অফ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত দিনের টিকেট অনলাইনে সংগ্রহ করা যাবে এবং ৩০ সেপ্টেম্বরের পরবর্তী সপ্তাহ থেকে ট্রেনগুলোর আগের মতোই সাপ্তাহিক ডে-অফ কার্যকর হবে।

পূজার ছুটিতে পূর্বাঞ্চলের যাত্রী চাহিদা মেটাতে ৩০ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-ঢাকা, ঢাকা-কক্সবাজার এবং ঢাকা-চট্টগ্রাম রুটে চার জোড়া অতিরিক্ত ট্রেন (ট্যুরিস্ট স্পেশাল) চালু করা হবে। এসব ট্রেনের টিকেট শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!