শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

চকরিয়ায় বিদ্যালয়ের কর্মচারীকে হত্যার অভিযোগ; থানা ঘেরাও

Reporter Name / ২১৩ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

শিরোনাম প্রতিদিন ডেস্ক

কক্সবাজারের চকরিয়া থানা হাজতে বিদ্যালয়ের কর্মচারী দুর্জয় চৌধুরীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে থানা ঘেরাও করেছেন স্থানীয়রা।

শুক্রবার (২২ আগস্ট) বিকেলে চকরিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এজন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খানমকে দায়ী করে তার বিচার দাবি করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, নগদ টাকা আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষকের দায়ের করা মামলার সূত্র ধরে দুর্জয়কে থানায় নেওয়া হয়। থানা হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে।

তারা প্রশ্ন তোলেন, থানার ভেতর একজন হাজতি কীভাবে আত্মহত্যা করতে পারে?

বিক্ষোভকারীরা দ্রুত এ ঘটনার তদন্ত দাবি করেছেন। থানা হেফাজতে দুর্জয়ের মৃত্যুর পেছনে কারা জড়িত, তা উদঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তারা।

অন্যদিকে, পুলিশ দাবি করেছে, বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত থেকে শুক্রবার (২২ আগস্ট) ভোরের মধ্যে থানা হাজতে শার্ট গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন দুর্জয় চৌধুরী। এ ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!