শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন

জাতীয়করণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের সমাবেশ; যান চলাচল ব্যাহত

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক 

জাতীয়করণের দাবিতে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই কর্মসূচিতে সারা দেশের শিক্ষক-কর্মচারীরা অংশ নিয়েছেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট’-এর ব্যানারে সমাবেশ শুরু হয়।

সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বিপরীত দিকে যানবাহন চলছে ধীর গতিতে। ঘটনাস্থলে ও আশপাশে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈনুদ্দিন আহমেদ বলেন, “আমাদের টানা ২২ দিনের আন্দোলনের ফলে সাবেক শিক্ষা উপদেষ্টা ও বর্তমান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ঘোষণা অনুযায়ী সরকারি নিয়মে বাড়িভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা প্রদান এবং সর্বজনীন বদলি চালুসহ এমপিওভুক্ত (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) জাতীয়করণ করতে হবে। আমার আজ সমাবেশ শেষে সচিবালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করবো। সেখানে বাঁধা আসলে আরো কঠোর কর্মসূচি আসতে পারে।”

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব মো. দেলোয়ার হোসেন আজিজী বলেন, “জাতীয়করণের দাবিতে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। আমরা বারবার আলোচনা, টেবিল কনফারেন্স, সংবাদ সম্মেলন ও মানববন্ধন করলে সরকার কোন কার্যকরী পদক্ষেপ নেয়নি। তাই আজকে আমাদের এই মহাসমাবেশ। এই সমাবেশ থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি আমাদের দাবি যেন অতি দ্রুত বাস্তবায়ন করা হয়। আজকে ৬৪ জেলা থেকে শিক্ষরা আসছে। তারা দাবি আদায় করে ফিরবে।”

শিপ্র/শাহোরা/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!