শিরোনাম :
নারায়ণগঞ্জে পানির রিজার্ভ ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকের জয়ের সম্ভাবনা জাগিয়েও নিউজিল্যান্ডের কাছে হারতে হল বাংলাদেশকে বর্জ্য ব্যবস্থাপনায় গতি ফেরাতে নরসিংদী পৌরসভা পেল ৫ টি ড্রাম ট্রাক  মারমাদের ঐতিহ্যবাহী নাচে-গানে মুগ্ধ রিজিয়ন কমান্ডার ওয়াদুল মায়ের কবরের পাশে শায়িত হলেন নরসিংদীর যুবলীগ নেতা আবু তালেব  বাংলাদেশ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষককে দেওয়া হবে কৃষক কার্ড: প্রধানমন্ত্রী আগামী জুনের মধ্যে দেওয়া হবে হেলথ কার্ড : স্বাস্থ্যমন্ত্রী নরসিংদীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে বাংলা নববর্ষকে  বরণ নরসিংদী বয়েজ মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ 
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন

আড়াইহাজারের সড়কে প্রাণ গেল ৪ জনের; আহত ৩

Reporter Name / ১১২ Time View
Update : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

নারায়নগঞ্জ প্রতিনিধি

নারায়নগঞ্জের আড়াইহাজারে সিলিন্ডারবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের প্রাণ হানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার বিশনন্দী ফেরিঘাট রোডের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকার আবেদ আলীর ছেলে অটোরিকশাচালক আবুল বাশার (৪৫), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার হরিনগর গ্রামের সাগর চন্দ্র দাসের ছেলে লিটন চন্দ্র দাস (৩২), একই জেলার নবীনগর উপজেলার কালগড়া গ্রামের আমির হোসেনের স্ত্রী পানু বেগম (৪০) ও নবীনগর বিজয়পাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে জাকির হোসেন (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। ফেরিঘাট সড়কের তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস সিলিন্ডারভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ও হাসপাতালে নেওয়ার পর সিএনজি চালক আবুল বাশারসহ দুইজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজন নারী ও তিনজন পুরুষ রয়েছে।

এই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার চর শিবপুর এলাকার রুবেল মিয়ার মেয়ে সোহাগী (১৮), কালু মিয়ার স্ত্রী রাবেয়া (৫০) ও একই জেলার নবীনগর থানার আলিয়াবাগ এলাকার মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (১০)।

আহতরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছেন আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দীন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুদ্দীন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও পালিয়েছে চালক ও হেলপার।  তাদের আটকের চেষ্টা চলছে।

তিনি জানান, হতাহত একজন ছাড়া অন্য সবার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, আহত প্রায় সবার অবস্থাই সংকটাপন্ন। তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

শিপ্র/শাহোরা/আআ/


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
error: Content is protected !!
error: Content is protected !!